Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • Facebook
  • X
  • Instagram
Rumana Parvin Rumana Parvin Rumana Parvin
Rumana Parvin Rumana Parvin Rumana Parvin
  • হোম
  • আমার কথা
  • দর্শন
  • নারী ও স্বাধীনতা
  • নাস্তিক্যবাদ
  • পাঠকের মতামত
  • প্রশ্নোত্তর
  • বই আলোচনা
  • ব্লগ
  • মুক্তচিন্তা
  • যুক্তি ও বিজ্ঞান
  • সমসাময়িক ভাবনা
  • সমাজ ও ধর্ম
  • হোম
  • আমার কথা
  • দর্শন
  • নারী ও স্বাধীনতা
  • নাস্তিক্যবাদ
  • পাঠকের মতামত
  • প্রশ্নোত্তর
  • বই আলোচনা
  • ব্লগ
  • মুক্তচিন্তা
  • যুক্তি ও বিজ্ঞান
  • সমসাময়িক ভাবনা
  • সমাজ ও ধর্ম
Close

Search

মুক্তচিন্তাসমসাময়িক ভাবনাসমাজ ও ধর্ম

৭১-এর অর্জন কী বিফলে গেল?

By রুমানা পারভীন
মে ২২, ২০২৬

জুলাই বিপ্লবের পর নতুন রকমের জাতীয়তাবাদীতার উন্মেষ ঘটবে বাংলাদেশে—আধুনিক এবং প্রগতিশীল জাতীয়তাবাদ, সেটার আশায় বুক বেঁধেছিলাম।

কিন্তু যা দেখতে পাচ্ছি গণযোগাযোগমাধ্যমে, তাতে আশঙ্কিত হচ্ছি প্রতিদিন। আওয়ামী নৈরাজ্য থেকে মুক্তি পেয়েই মনে হচ্ছে বাংলাদেশ ইসলামী মৌলবাদীতার খবলে পড়েছে। আমার ধর্মীয় বিষয়াদিতে তেমন কোনো সুস্পষ্ট অবস্থান নেই বহুদিন। আস্তিক/নাস্তিক তর্ক আমার অযথা মনে হয়। কিন্তু, আওয়ামী দুঃশাসনের পতনের পর উগ্র মৌলবাদীতার যে কুৎসিত রূপ দেখতে পেলাম, যে উগ্রবাদীতায় বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি, শিল্প, ভাষা, ইতিহাস—সবই ভুলুণ্ঠিত হওয়ার উপক্রম, সেখানে ধর্মান্ধতা-ভিত্তিক রাজনীতির শক্তিশালী অবস্থান নেওয়া খুব দুঃসহ।

জাতীয়তাবাদের প্রথম শর্ত—বাংলাদেশ রাষ্ট্র ও বাংলাদেশি জাতির উন্নয়ন। এক্ষেত্রে ধর্মের ব্যাপার বা অবস্থান গৌণ বা সেকেন্ডারি। সেই হিসেবেই জাতীয়তাবাদী আদর্শে বলীয়ান যে কারোর পক্ষেই ধর্মীয় উগ্রবাদিতা মেনে নেওয়া কষ্টের।

সেই কষ্টের পথেই হাঁটছি। উদ্বেগ নিয়ে। স্বপ্ন যা ছিল, তা উবে গেছে। আতঙ্কিত বাংলাদেশ এর ভবিষ্যৎ নিয়ে, যেখানে বাংলাদেশ একটি উগ্র মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়নি, এবং জাতীয়তাবাদ টিকে গেছে নিরন্তর। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে উগ্রবাদীদের সাধারণ ছাত্র/ছাত্রীরা ভোট দিল, তাতে ৭১-এর সমস্ত অর্জন মনে হচ্ছে ভেসে গেছে মৌলবাদী অন্ধকারে।

[টীকাঃ “৭১-এর অর্জন কী বিফলে গেল??” শিরোনামের লেখাটি ১ ডিসেম্বর ২০২৫ তারিখে এথিস্ট ইন বাংলাদেশ ওয়েবসাইটে প্রকাশিত হয়। পরবর্তীতে লেখাটি ব্যক্তিগত ব্লগে পুনঃপ্রকাশ করা হলো।]

Tags:

১৯৭১জাতীয়তাবাদধর্মান্ধতামুক্তিযুদ্ধের চেতনামৌলবাদ
Author

রুমানা পারভীন

Follow Me
Other Articles
Previous

৭১-এর অর্জন কী, তাহলে আবারও পাকিস্তানমুখী হওয়া মৌলবাদীদের মারফত?

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ঠিকানা: লন্ডন, যুক্তরাজ্য
ই-মেইল: rumanaparvin92@outlook.com

Copyright ২০২৬ — Rumana Parvin. All rights reserved.